অম্বাবাচীর মাঝেই স্নান সেরে উঠলেন এবারে জগন্নাথ দেব - The News Lion

অম্বাবাচীর মাঝেই স্নান সেরে উঠলেন এবারে জগন্নাথ দেব

 


দি নিউজ লায়ন;   অম্বাবাচীর মাঝেই স্নান সেরে উঠলেন এবারে জগন্নাথ দেব। বৃহস্পতিবার শিলিগুড়ি ইস্কন মন্দির প্রাঙ্গনে ১০৮ তীর্থের জল, দুধ, দই, ঘি, মধু সহযোগে রকমারি ফলের রস দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয়। 


শিলিগুড়ি ইস্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস জানান রীতি মেনে ঈশ্বর গজবেশ ধারণ করেন এদিন থেকে। আগামী ১৫দিন পর্যন্ত অনবসর লীলা করবেন। প্রাচীন রীতি অনুসারে এইসময়ে নিয়মিত আয়ুর্বেদিক ঔষধাদি প্রদান করা হয়। কোভিড বিধিনিষেধ মেনে এদিন মন্দিরের আবাসিকদের উপস্থিতিতে ছোট পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.